• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় একটি আম বাগান থেকে আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত আনসার শেখের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আম বাগানের একটি গাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

 

 

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের পাশে একটি ব্যাগ, একটি লাঠি, একটি গামছা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে। এছাড়া নিহতের গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর ঘটনাকে রহস্যজনক করে তুলেছে।

 

 

নিহতের স্ত্রী ইসমতারা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামে এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান।

 

 

স্থানীয় বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com