• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি / ৮৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ওসমান হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় গায়েবে জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্বরে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

 

আরো পড়ুন : শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা

 

গায়েবে জানাজা শেষে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ওসমান হাদী ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”

 

 

সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

 

 

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

 

 

শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com