• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো’- এ শ্লোগানের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

 

২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু মহল ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, সুপার: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, প্রধানশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, মুহতামিম মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক দেবদাস কুমার মন্ডল, শিক্ষক সুব্রত কুমার গায়েন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের লেখাপড়ার জন্য বইপত্র ক্রয়ে এ ধরণের সহায়তা বিশেষ উপকারে আসবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com