• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২
সর্বশেষ :
দেবহাটায় অল্প বয়সীদের মধ্যে বাড়ছে মা*দকের আসক্তি, গ্রামাঞ্চলে উদ্বেগজনক প্রভাব পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মা*ম*লা প্রশাসনের হস্তক্ষেপে সম্পন্ন পাইকগাছার কপিলমুনির ফকিরবাসা বাঁক সরলীকরণ তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও সবিতা সরকার শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে শিশুর মৃ*ত্যু পাইকগাছায় গ*ণপি*টুনিতে যুবক নি*হত, হা*মলা-ভাঙচুর ও অ*গ্নিসং*যোগের অভিযোগ পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে প্রসূতির মৃ*ত্যু ‎‎পাইকগাছায় কাঁঠালের বাম্পার ফলন তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির একটি সূত্র।

 

এ ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, তাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা আজ পদত্যাগপত্র পাঠানোর পরপরই ফেসবুকে পোস্ট দেন। তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।

 

 

এদিকে, এনসিপি থেকে বেরিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তাসনিম জারা লেখেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।

 

 

তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com