• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়।

 

এবছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়।

 

পরে ২৭ ডিসেম্বর রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার সমাপনী করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র নেতা আবিদ হাসান তানভির ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম।

 

এসময় ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম মজনুর রহমানসহ ফেয়ার মিশনের কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি নিজে একজন বই প্রেমিক এবং শিক্ষা জীবন থেকে তিনি অনেক বই সংগ্রহ করেছেন। বই মানুষকে জ্ঞান দান করে। যত পড়া যাবে তত জ্ঞান অর্জন হবে উল্লেখ করে ওসি সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য আহবান জানান। শেষে তিনদিনের বই মেলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদেরকে ও বই মেলার ১৫টি স্টলের সবাইকে পুরষ্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com