• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার

সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জিএম আমিনুল হক / ১১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে সোমবার ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বিশেষ এই অভিযানে এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাদি ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি সাদি ইসলাম মিন্টু, পিতা মহারাজ খান, সাং মধুমোল্লারডাঙ্গী, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনানুগ সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

 

গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com