• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে

অনলাইন ডেস্ক / ৯২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বেগম জিয়ার মরদেহ ওইদিন এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় নেয়া হবে। তার এই যাত্রার রোডম্যাপ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

 

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ–পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ তুলে ধরা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। তার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়ক যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

 

যাত্রা শুরু: এভারকেয়ার হাসপাতাল

বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যাত্রা শুরু করবে।

৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার

গাড়িবহরটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।

গুলশান–২ ও মহাখালী ফ্লাইওভার

এরপর বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড ও মহাখালী ফ্লাইওভার হয়ে এগিয়ে যাবে।

বিজয় সরণি ও ইউ–টার্ন

জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ইউ–টার্ন নেবে।

গন্তব্য: জাতীয় সংসদ ভবন

বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

 

 

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

 

 

আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com