• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

শ্যামনগরে আন্ত:বিভাগীয় অজ্ঞান পার্টির হোতা স্প্রে বাবু সহযোগীসহ গ্রেফতার

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

শ্যামনগরে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬)পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার রাতে তাকে উপজেলার গৌরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় স্প্রে বাবুর অন্যতম সহযোগী জাহাঙ্গীর হোসেন(২০)কেও গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের জবেদ আলী মিস্ত্রি ও বাদঘাটা গ্রামের আবু গাজীর ছেলে।

 

গ্রেপ্তারকালে পুলিশ সদস্যরা স্প্রে বাবু ও তার সহযোগীর নিকট থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জসহ মাস্টার ‘কি’ বা চাবি উদ্ধার করেছে।

 

দুর্ধর্ষ্য এ অপরাধীকে গ্রেপ্তারের পরপরই রাত ১০টার দিকে শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিব হোসেন। তিনি জানান কৌশলে মানুষের বাড়িতে ঢুকে খাবারে চেতনানাশক কেমিক্যাল স্প্রে করতেন বাবু ও তার সহযোগীরা। পরবর্তীতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগ নিয়ে ঘরের তালা কিংবা গ্রিল কেটে ভিতরে ঢুকে সর্বস্ব লুটে নিতেন তারা।

 

তিনি আরও জানান গত ১৫ ডিসেম্বর শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফুজ্জামান এর বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় দুবৃর্ত্তরা। সে ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ একটি ডায়েরী হওয়ার পর তদন্তের প্রেক্ষিতে সেখানে আবুল খায়ের বাবুর জড়িত থাকার প্রমান মেলে। পরবতীতে সাধারণ ডায়েরী মামলায় রুপান্তরের প্রেক্ষিতে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান ১৫ ডিসেম্বরের পর স্প্রে বাবু শ্যামনগরে একই ধরনের আরও একটি ঘটনা ঘটায়। কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে প্রায় ছয়মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে এধরনের অপরাধমুলক কমর্কান্ডের ঘটনায় ১৯টি মামলার তথ্য মিলেছে।

 

তিনি আরও জানান গত ১ ডিসেম্বর বাবু ও তার সহযোগী পানি খাওয়ার কথা বলে আশরাফুজ্জামানের বাড়িতে ঢুকে কৌশলে খাবারের সাথে চেতনানাশক স্প্রে করেছিল। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপুর্ন তথ্য পাওয়া যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, তার অপরাপর সহযোগীদের নাম পরিচয় উদঘাটনসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com