• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

দেবহাটায় ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি / ৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে থানার পুলিশ সদস্য সমীর কুমার ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুলিশ সদস্য সমীর ঘোষ দীর্ঘদিন কিডনিজনিত রোগে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘ ২৯ বছর ৩ মাস বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

গত কিছুদিন তিনি মারাত্মক অসুস্থ হলে স্বেচ্ছায় অবসর গ্রহনের আবেদন করেন। শুক্রবার ২ ডিসেম্বর বাদ জুমআ সমীর ঘোষের বিদায়ী সংবর্ধনা দেবহাটা থানার ওসির অফিস রুমে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, এসআই কওছার আলী, এসআই আদনান বিন আজাদ, এসআই তন্ময় সাহা, এএসআই শামীম হোসেন, এএসআই মেহেদি হাসান, বিদায়ী সমীর ঘোষের শ্যালক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ।

 

এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে কনস্টেবল সমীর কুমার ঘোষ বক্তব্য রাখেন। পরে তাকে ওসিসহ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন নিজে সুসজ্জিত দেবহাটা থানার গাড়িতে সমীর ঘোষকে উঠিয়ে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত পৌছিয়ে দেন।

 

উল্লেখ্য, সমীর ঘোষের বাড়ি যশোরের কেশবপুর উপজেলাতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com