• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

জিএম আমিনুল হক / ৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা গ্রামের একটি মৎস্য বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘের মালিকের প্রায় লক্ষাধিক টাকার সাদা মাছ ও গলদা চিংড়ি মারা গেছে।

 

ঘের মালিক সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইউনুচ আলী জানান, বেতনা নদীর ওপার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা এলাকায় ৫ বিঘা জমি ইজারা নিয়ে দির্ঘদিন ধরে তিনি মৎস্য ঘের করে আসছেন। এবছর সাদা মাছের পাশপাশি তিনি ঘেরে গলদার চাষ করেন। আর কয়েকদিন পরে মাছ ধরার কথা ছিল। সেমাবার ভোরে পাশের ঘেরের মালিক ছাদেক আলীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। ভোর রাতে কে বা কারা ঘেরের মধ্যে বিষ প্রয়োগ করেছে। বিষক্রিয়ায় তার ঘেরের সাদা মাছ ও গলদা চিংড়ির পাশপাশি বাইন মাছ পর্যন্ত মারা গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষত হয়েছে।

 

তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে যুগিপোতা গ্রামের মৃত মোহর আলীর ছেলে হোসেন আলী আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য বলে আসছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে হোসেন আলী ফোন করে আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি দেয়।

 

এঘটনার পর সোমবার ভোর রাত দেড়টার দিকে হোসেন আলী ও যুগিপোতা গ্রামের আক্কেল আলীর ছেলে আদর আলীকেআমার ঘেরের ভেড়ি দিয়ে হেটে যেতে দেখেছেন পাশের ঘের মালিক ছাদেক আলী। তিনি এবিষয়ে প্রতিকার দাবি করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com