• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের আশাশুনি থানা পরিদর্শন

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আশাশুনি থানা পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল। মঙ্গলবার বেলা ১১টায় তিনি আশা শুনি থানা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংক্ষলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আশাশুনি থানার অফিসার ফোর্স এবং আশাশুনির গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন।

 

নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করতে পারে এ বিষয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের পাশাপাশি তিনি গ্রাম পুলিশদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে ন্যায় নিষ্ঠার সহিত কর্তব্য পালন করতে নির্দেশ প্রদান করেন।

 

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানানোর জন্য তিনি গ্রাম পুলিশদের নির্দেশ প্রদান করেন। তিনি শান্তি শৃংক্ষলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

 

পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিঃ পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, ডিআইও-১ এস এম আব্দুল আলীম।

 

এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ সহ থানার অফিসার ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com