• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আল মামুন / ৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আজ রবিবার ১১ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টা ০০ মিনিটে সাতক্ষীরার তালা উপজেলাধীন সরুলিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গণভোট সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার।

 

তিনি তার বক্তব্যে গণভোটের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং রাষ্ট্র পরিচালনায় এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি শক্তিশালী গণতান্ত্রিক মাধ্যম। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটারদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

 

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, তালা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার থেকে দূরে থেকে সঠিক তথ্য জানার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা; সহকারী কমিশনার (ভূমি), তালা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাটকেলঘাটা থানা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও যুব সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতন ভোটারই পারে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। সভা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

 

জনসচেতনতামূলক এ সভাকে স্থানীয় জনগণ সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com