• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪
সর্বশেষ :
আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা, আইনগত সহায়তা গ্রহণ এবং সচেতন ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

 

সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মন্ডল।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খলিলনগর ক্যাম্প ইনচার্জ শহর আলী, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী রায়, প্রশিক্ষক আলেয়া খাতুন, ইউপি সদস্য জিয়াউর রহমান, সেলিম হোসেন, আওরঙ্গ হাওলাদার, মেহেদি হাসান, শিরিনা সুলতানা, পারভীন আক্তার, লিয়াকত হোসেন, আব্দুল জলিল শেখ, নাছিমা আক্তার, প্রকাশ দালাল এবং ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল করিমসহ অন্যান্যরা।

 

বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com