• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক হিরন্ময় মন্ডল ও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর–গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘটিত হামলা ও ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা অভিযুক্ত যুবক সজীব সরদারকে দূর্গম বিলান এলাকা থেকে আটক করেন। পরে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

 

খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি বলেন, অপরাধ দমনে প্রশাসনকে সহযোগিতা করা বিএনপির দায়িত্ব।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, কলেজ শিক্ষক ও তার শিশুকন্যার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এদিকে, ঘটনার খবর শোনামাত্রই সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব হাসপাতালে গিয়ে আহত শিক্ষক হিরন্ময় মন্ডল ও তার শিশুকন্যার খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com