• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১
সর্বশেষ :
ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পরে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সহকারী অধ্যাপক রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল,সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সাধারণ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্লাবের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।

 

শেষে অসহায় শীতার্ত মানুষদেরকে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরন করেন। এসময় অতিথিবৃন্দ শীতার্ত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com