• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

মহম্মদপুরের বালিদিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
filter: 109; jpegRotation: 0; fileterIntensity: 1.000000; filterMask: 0; module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 77.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে রবিবার (৯ ফেব্রয়ারি) বিকেলে গোপিনাথপুর এম এ খালেক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বালিদিয়া ইউনিয়ন কৃষক দলের নেতা মোঃ কবির হোসেন মোল্যার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।

 

 

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব এবং কেন্দ্রীয় বিএনপির কৃষক সমাবেশের উদ্দেশ্য নিয়ে ব্যাপক আলোচনা করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী খায়রুল্লাহ শিপন।

 

জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হিরা ও উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবায়েত হোসেন।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষিবান্ধব বিভিন্ন কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরেন এবং আগামী দেশ গড়ার কান্ডারী তারেক রহমানের আগামীর কৃষি ও কৃষকদের সুযোগ-সুবিধা নিয়ে পরিকল্পনা কথা উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন ধরেন প্রধান অতিথি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের অলিতে-গলিতে, ধানের ক্ষেতে যে শিশুটি বড় হচ্ছে, সে শুধু কৃষকের সন্তান নয়, এই বাংলার গর্বীত মানুষের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভালোবেসে খাল খননের উদ্দেশ্যে কোদাল হাতে তুলে নিয়েছিলেন। যে ৬ দফা দাবি করেছিলেন সেটা কৃষকেরা জন্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুজ্জামান টুকু, আক্তারুজ্জামান বিল্লাহ, নজরুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান রাজিব, খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা ইব্রাহিম সরদার শাকিল ও হিমুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com