• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুরাদ হোসেন, মাগুরা / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে চারটার সময় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


​মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: রোস্তম আলী শিকদারকে কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান (পূর্বনারায়নপুর) মাঠে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: বনি আমিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

 

​এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতের আমির মাও. মো: নুর মহম্মদ আলী ও সেক্রেটারি মো: রেজাউল হক, সাবেক টিএনটি কর্মকর্তা মো: জিয়াউল হক এবং বিশিষ্ট সমাজসেবক এম খসরুল আলম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com