• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

কপিলমুনিতে শান্তিপূর্ণ পরিবেশে দুটি কেন্দ্রে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ কপিলমুনিতে শান্তিপূর্ণ
পরিবেশে সারা দেশের ন্যায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ছিল পরীক্ষার প্রথম দিন, এদিন সকাল ১০
থেকে ১ টা পর্যন্ত কপিলমুনির দু’টি কেন্দ্র বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড
কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৭৫ জন, পরীক্ষায় অংশ গ্রাহন করেন ২৭৩ জন। কেন্দ্রে সচীবের দায়িত্ব পালন করেন
কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, হল সুপার ছিলেন সহকারী কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২৬১ জন, পরীক্ষায় অংশ গ্রহন করেন ২৬০ জন।
কেন্দ্রে সচীবের দায়িত্ব পালন করেন বেগম জালাল উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল
ইসলাম, হল সুপার ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপ-সহকারী
কৃষি কর্মকর্তা নাহিদ মল্লিক। কেন্দ্র দু’টি পরিদর্শন করেন বোর্ড প্রতিনিধি সহকারী অধ্যাপক সরদার আঃ রাজ্জাক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com