• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্না মতবিনিময় করেছেন।

 

রবিবার ১১ জানুয়ারী সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া এবং রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, হারুন অর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্নাসহ তার সঙ্গী হিসেবে সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী ও জামায়াত নেতা যথাক্রমে আব্দুল মোমিন, কবির হোসেন, সাগর হোসাইন
ও আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময়ে হাসান আল বান্না বলেন, তার পিতা মুহাদ্দিস আব্দুল খালেকের চাওয়া পাওয়ার কিছু নেই। তার পিতা একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে জীবন অতিবাহিত করেছেন এবং সমস্ত সম্পদ ইসলাম ও জনগনের সেবায় কাজে লাগিয়েছেন। তাই বাকিটা জীবনও তার পিতা সাধারন মানুষ ও এই অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে অতিবাহিত করতে চান। সেজন্য হাসান আল বান্না তার পিতাকে সহযোগীতা করার জন্য সকল সাধারন মানুষের নিকট আবেদন জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com