• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৪১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
oplus_0

তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু। এতে এলাকার শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

 

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মাস্টার হাফিজুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, এলাকাবাসীর পক্ষে আলতাফ সরদার, শেখ জাহাঙ্গীর আলম পল্টু, আহম্মদ আলী মোড়ল, বারিক সরদারসহ আরও অনেকে।

 

সভায় নুরুল ইসলাম নুরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিজয়ী হলে এই এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কাটবুনিয়া রাস্তা সংস্কার, সালতা খনন এবং সালতা খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। তিনি এসব উন্নয়ন বাস্তবায়নে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা সভায় তুলে ধরেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com