• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে কলহের জেরে নিজ মায়ের মূখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সে বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

 

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মা আনোয়ারা বেগম (৭২) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছিলেন।

 

ঐ মামলার আসামী ছেলে মনিরুল ইসলাম এবং পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণা। পারিবারিক কলহের জেরে অভিযুক্তরা বৃদ্ধা মায়ের ওপর চড়াও হন।

 

এ সময় ছেলে মনিরুল ইসলামেরতার মায়ের দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত,আহত মাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ এ ঘটনায় মামলা গ্রহণ করেছে।

 

বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ২৮ জুন সে মামলায় তাকে শ্যামনগর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com