• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ১৯ জন প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর

জবাব দিলো ইংল্যান্ড ডাকেটের সেঞ্চুরিতে

প্রতিনিধি: / ৫০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সিরিজের প্রথম দুই টেস্টে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। সেই আক্ষেপ এবার মেটালেন বেন ডাকেট। আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দিলেন বাঁহাতি ওপেনার। ভারতের বড় সংগ্রহের জবাবে ইংল্যান্ড পেল শক্ত ভিত। রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ভারতের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। ওভারপ্রতি রান তুলেছে তারা ৫.৯১ করে। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিট, প্যাডল- দারুণ সব শটের পসার মেলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১৩৩ রানে অপরাজিত আছেন ডাকেট। তার ১১৮ বলের ইনিংসে ২১টি চারের পাশে ছক্কা ২টি। সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৮৮ বলে। ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানদের দ্রæততম সেঞ্চুরি এটিই। ডাকেট ভেঙে দিয়েছেন গ্রাহাম গুচের প্রায় ২৪ বছরের রেকর্ড। ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক ছুঁয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক গুচ। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডাকেটের চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দুজন। ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে ৮৫ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ২০০১ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শতরানে পৌঁছান ৮৪ বলে। ডাকেটের ১৩৩ রানের ১১৪ আসে দিনের শেষ সেশনে। ভারতে এই প্রথম কোনো সফরকারী ব্যাটসম্যান এক সেশনে একশ বা এর বেশি রান করলেন। দ্বিতীয় দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা রবিচন্দ্রন অশ্বিনের ৫০০ উইকেট। দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার। তার আগে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ৩২৬/৫) ১৩০.৫ ওভারে ৪৪৫ (জাদেজা ১১২, কুলদিপ ৪, জুরেল ৪৬, অশ্বিন ৩৭, বুমরাহ ২৬, সিরাজ ৩*; অ্যান্ডারসন ২৫-৭-৬১-১, উড ২৭.৫-২-১১৪-৪, হার্টলি ৪০-৭-১০৯-১, রুট ১৬-৩-৭০-১, রেহান ২২-২-৮৫-২)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫ ওভারে ২০৭/২ (ক্রলি ১৫, ডাকেট ১৩৩*, পোপ ৩৯, রুট ৯*; বুমরাহ ৮-০-৩৪-০, সিরাজ ১০-১-৫৪-১, কুলদিপ ৬-১-৪২-০, অশ্বিন ৭-০-৩৭-১, জাদেজা ৪-০-৩৩-০)


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com