• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য

মোরেলগঞ্জে হোটেলের খাবার খেয়ে ৩ পরীক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধি: / ৩৪১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক
 বাগেরহাটের মোরেলগঞ্জে হোটেলের খাবার খেয়ে ৩ জন দাখিল পরীক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দাখিল পরীক্ষার্থী নিশানবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ জামিরতলা বিএস দাখিল মাদ্রাসার ছাত্রী সাদিয়া আক্তার (১৬), লিচা আক্তার (১৭) ও লিজা আক্তার (১৬) পরীক্ষা শেষে নব্বাইরশী বাসষ্ট্রান্ডে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একটি হোটেলে খাবার খেয়ে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আরএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন লিচা আক্তারের বড় বোন লিপি আক্তার জানান, পরীক্ষা শেষে বাসষ্ট্রান্ড এলাকায় একটি হোটেলে  আমার বোনসহ ৩ পরীক্ষার্থী সিংগারা ও পরাটা খাওয়ার পরপরই। অসুস্থ হয়ে পড়ে ওখান থেকে পাসেই আরএম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির  নির্দেশ দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. লাবণী আক্তার বলেন, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩ ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা এখন ভালোর দিকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com