• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে শ্যামনগর পৌর সদরের বিভিন্ন রেস্টুরেন্টে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে শ্যামনগর পৌর সদরের হাজী বিরিয়ানি হাউস, হাজী ক্যাফে ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউস ও বেস্ট কুক নামের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুজ্জামান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

 

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় কোকাকোলা সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে রেস্টুরেন্টগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নিদ্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান তিনটিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com