• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেশিন মেরামত না করা পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা বাজারের মেলাখোলা এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

 

জানা যায়, ফিলিং স্টেশনটিতে নির্ধারিত পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নির্ধারিত পরিমাপের চেয়ে কম পেট্রোল দেওয়ার অপরাধে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com