• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২১
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি, সাকিব যা বললেন

প্রতিনিধি: / ৪৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সমর্থকদের রোষানলে পড়েন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দর্শকদের থেকে দুয়ো শুনেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দর্শকদের দুয়ো নিয়ে কথা বলেছেন সাকিব। শনিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে গ্যালারিতে যান সাকিব। এ সময় সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। একসময় সাকিব নিজেও বলতে শুরু করেন ‘ভুয়া ভুয়া’। সংবাদ সম্মেলনে এই দুয়োধ্বনি প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।’ চোখের সমস্যার কারণে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন সাকিব। আর তাই চলমান বিপিএলে শুধুমাত্র বোলার হিসেবে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে যেকোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে। এরকম কখনো হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com