• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনাবৃষ্টিতে পুড়ছে জনপদ: দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বি*প*র্য*স্ত মনিরামপুরের রাজগঞ্জে ধান বহনের সময় কৃষি শ্রমিকের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, হিট স্ট্রোকের আশ*ঙ্কা দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু

আয়ারল্যান্ড স্মরণীয় জয় পেল

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

স্পোর্টস: আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসে সোনার হরফে লেখা এক দিন। কুলীন টেস্ট ক্রিকেটে প্রথম জয় উদযাপন করছে আইরিশরা। ২০১৭ সালে টেস্ট মর্যাদা লাভের পর অস্টম ম্যাচে এসে তারা পেল প্রথম জয়টি। আবু ধাবিতে আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৬ উইকেটে হারিয়ে ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন মার্ক অ্যাডাইর, পল স্টারলিং, অ্যান্ডি বালবিরনিরা। দুইদিন বাকী থাকতেই জয়ের আনুষ্ঠানিকতা সারে আয়ারল্যান্ড। ৩ উইকেটে ১৩৪ রান নিয়েগ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ার জন্য ১১১ রানের সহজ লক্ষ্য পায় আয়ারল্যান্ড। ওই লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা খুব বাজে করে আইরিশরা। দ্বিতীয় ওভারেই ফিরে আসেন কার্টিস ক্যাম্ফার (০ রান) ও পিটার মুর (০ রান)। জোড়া আঘাতে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে উইকেট দুটি নেন নাভিদ জাদরান। এই ধাক্কা সামলে ওঠার আগেই আউট হ্যারি টেক্টর (২ রান)। তাঁকে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচ বানিয়েছেন নিজাত মাসুদ। পঞ্চম ওভারে ১৩ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফেরে আফগানিস্তান। দলীয় ৩৯ রানে তারা হারায় চতুর্থ উইকেট। তখন হয়তো আবুধাবিতে অন্য কিছুর ইঙ্গিত দেখতে পাচ্ছিল আফগান সমর্থকরা। তবে উৎসবটা করেছে আইরিশরাই। অ্যান্ডি বালবিরনির অপরাজিত হাফসেঞ্চুরিতে (৫৮*) আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে আয়ারল্যান্ড। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে লরকান টাকারের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বালবিরনি। ২৭ রানে অপরাজিত ছিলেন টাকার। নাভিদ জাদরানের বোলিং তাঁর নেওয়া সিঙ্গেলেই জয়ের আনুষ্ঠানিকতা সারে আইরিশরা। ক্রিকইনফো


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com