• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

বাংলাদেশের দারুণ শুরু নেপালকে হারিয়ে

প্রতিনিধি: / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্পোর্টস: যেভাবে একের পর এক আক্রমণের ঢেউ গেছে নেপালের বক্সে। তাতে করে বাংলাদেশের বড় ব্যবধানে জয় ছিল অবধারিত। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু ব্যবধান তেমন বড় হয়নি। কাঠমান্ডুতে লাল-সবুজ দল ২-০ গোলে স্বাগতিকদের হারিয়ে শুভসূচণা করেছে। দুটি গোলই হয়েছে বিরতির আগেই। করেছেন সৌরভি আক্তার প্রীতি। শনিবার কাঠমান্ডুর চিয়াশাল স্টেডিয়ামে প্রথমার্ধে একচেটিয়া প্রাধান্য রেখে খেলেছে। হাইলাইন ডিফেন্স করে স্বাগতিকদের শুরু থেকে চেপে ধরে রাখার প্রচনতা ছিল। ম্যাচ ঘড়ির ৫ মিনিটে বাংলাদেশ ভালো সুযোগ নষ্ট করে। সতীর্থের ক্রসে আলফি আক্তার পোস্টের সামনে থেকে বাইরে মেরে দলকে এগিয়ে নিতে পারেননি। ১৫ মিনিটে দুর্ভাগ্য সাইফুর বারী টিটুর দলের। আলফির ফ্রি-কিক গোলকিপার ঝর্না দুমরাকোতি এক হাত দিয়ে কোনমতে রুখে দিয়ে তালুবন্দী করেন। ২৪ মিনিটে বাংলাদেশ হতাশা থেকে বেরিয়ে আসে। প্রথম গোলের দেখা পায়।। সাথী মুন্ডার দারুণ এক মুভে বক্সের ভেতরে সৌরভি আকন্দ প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিসিংয়ে জাল কাঁপান। ৫ মিনিট পর পেনাল্টি থেকে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। আলপি আক্তারকে ফেলে দেন গোলকিপার স্বয়ং। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে কার্পন্য করে ননি। স্পট কিক থেকে গোলকিপারের ডান দিক দিয়ে জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন সৌরভি আকন্দ প্রীতি। দুই গোলে এগিয়ে থেকে বিরতির পরও বাংলাদেশের পায়ে বল ছিল। আক্রমণও কম হয়নি। তবে ফিনিসিং ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি। এছাড়া এই অর্ধে নেপাল গোল শোধ দেওয়ার জন্য একাদিক চেষ্টা চালিয়েছে। তবে গোলকিপার ইয়ারজান বেগমের বড় পরীক্ষা নিতে পারেনি। ৫২ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের শট পোস্টের পাশ দিয়ে যায়। ১০ মিনিট পর আরিফার ক্রসে সৌরভি প্রীতির প্লেসিং বাইরের জাল কাঁপালে হ্যাটট্রিক পাওয়া হয়নি। ৭৬ মিনিটে আলফি হতাশ করেন। মধ্যমাঠ থেকে থ্রæ বল পেয়ে আলফি আক্তার বক্সের ভেতরে আগুয়ান গোলকিপারকে একা পেয়ে পরাস্ত করতে পারেননি। সোজা গোলকিপারের পায়ের বরাবর গিয়ে গোল প্রচেষ্টা ব্যাহত হয়। রেফারির শেষ বাঁশি যখন বেজেছে বাংলাদেশ দুই গোলে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিশ্চিত করে। রাউন্ড রবিন লিগ পর্বে ৫ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com