• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭
সর্বশেষ :
সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

শরণখোলায় বয়লার মুরগীর চিকেন খেয়ে ভাইরাস আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি: / ৫৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় মাত্রাতিরিক্ত বয়লার মুরগীর চিকেন ফ্রাই খেয়ে ভাইরাস আক্রান্ত হয়ে আনিকা আক্তার (৯) নামে এক শিশুর আকষ্মিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আনিকা শরণখোলা ভাসানী কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও রায়েন্দা বাজারের জনতা ব্যাংক রোডের নিউ আজমেরি মিনি চাইনিজ হোটেলের মালিক মোঃ ইউনুচ আকনের কন্যা।
রায়েন্দা উত্তর কদমতলা গ্রামে বসবাসকারী ইউনুস আকনের প্রতিবেশী মোঃ
রেজাউল হাওলাদার জানান,শুক্রবার দুপুরে আনিকার জ্বর হলে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে খিচুনি উঠতে তাকে পার্শ্ববর্তী উপজেলা মোরেলগঞ্জ শিশু ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে ডাক্তার দ্রুত খুলনা নিতে বলেন। একই সময় খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ
সকাল ১০ টায় আনিকা মারা যায়। আনিকার মুখের লালা নিয়ে পরিক্ষা নিরিক্ষা করে ডাক্তার জানান,অতিরিক্ত বয়লার মুরগীর চিকেন ফ্রাই খাওয়ার কারনে নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে ফুটফুটে সুন্দর শিশু আনিকার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে
এসেছে শোকের মাতম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com