• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার

বিপিএলে আসতে চায় চার দল

প্রতিনিধি: / ৭০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: সেদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বড় রকমের বিতর্ক ছাড়াই শেষ হয়েছে এবারের বিপিএল। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবারের বিপিএলে অংশ নিয়েছিল ৭টি দল। তবে আগামী বিপিএলের জন্য আরও নতুন চারটি দল নিজেদের অংশগ্রহণের জন্য বিসিবির কাছে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে দল বাড়ানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। দেশের এক গণমাধ্যমকে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতিমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com