• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

করনীয় কী ল্যাপটপ চার্জ না হলে ?

প্রতিনিধি: / ৯৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আইটি: বাসায় বা অফিসে ল্যাপটপে কাজ করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। নতুন বা পুরোনো- যেকোনো অবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে। বাসায় ল্যাপটপে চার্জজনিত কোনো সমস্যা হলে এই উপায়গুলো ফলো করতে পারেন-
সাধারণ সমস্যা:
চার্জ না হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ ভুল হলো পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করা হয়েছে কিনা বা সুইচ চালু করা হলো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এ ভুল অনেকেই করে থাকেন। এছাড়াও ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না সেটি চেক করতে হবে।
চার্জার চেক:
অনেক সময় চার্জার ঠিক মতো কাজ করে না। তাই ল্যাপটপ ও পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করতে হবে।
চার্জিং পোর্ট পরীক্ষা:
চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না দেখে নিতে হবে। যদি সেটি হয়, নরম-ব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করতে হবে।
ব্যাটারি নষ্ট:
ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়। তাই ল্যাপটপ যদি কয়েক বছর পুরনো হয়, সম্ভাবনা রয়েছে যে ব্যাটারিটি আর চার্জ নিতে পারছে না। সেক্ষেত্রে ব্যাটারি পাল্টে নিতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com