• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রতিনিধি: / ৫৬৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লুৎফর শেখ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত লুৎফর শেখ কামটা গ্রামের মৃত আ. মজিদ শেখের ছেলে।
 পুলিশ জানায়, শনিবার (৯মার্চ) দুপুর ২টার দিকে লুৎফর শেখ কামটার বিল থেকে ঘাষ কেটে বাড়ি ফিরছিলেন। এসময় হাত ধোয়ার জন্য তিনি একটি গর্তে নামেন। সেখানে আশ্বাব আলী নামের এক ব্যক্তির জমিতে পানি দেওয়ার জন্য মটর বসানো করা ছিল। সেই মটরের জোড়া তারে অসতর্কতাবসতঃ লুৎফর শেখের হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানয়ীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পপাঠানো হয়েছে। আইনি প্রকিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। #


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com