• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

মাবিয়া করে দেখালেন

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাগেরহাটে দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে যে রেকর্ড গড়েছিলেন, সেটাকে ছাড়িয়ে গেছেন বাগেরহাটের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি। বাগেরহাটে জাতীয় ভারোত্তোলনে বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া এবার খেলেছেন ৭১ কেজি ওজন শ্রেণিতে। প্রথমে স্ন্যাচে তোলেন ৮২ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৮ কেজি। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মাবিয়া। রেকর্ড গড়ে উচ্ছ¡সিত মাবিয়া বলেছেন, ‘বাতিলের খাতায় ছিলাম এতদিন। একা ট্রেনিং করে এমন পারফরম্যান্স হয়েছে। যা আমার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের কোনও মেয়ে তা পারেনি। আমি পেরেছি। সামনে কোনও গেমস আছে কিনা জানি না। কোনও এন্ট্রি দেখিনি। শুধু নিজের সেরাটা করার জন্যই এখানে খেলেছি।’ গত কয়েক বছর ধরে নিজের ওজন শ্রেণিতে সেরা মাবিয়া। নতুন মুখ উঠে না আসার ব্যাখ্যায় তিনি বলেছেন , ‘আমার বাবা, মা ও সবার দোয়ায় বলতে পারেন। আমি যেভাবে মন দিয়ে খেলি, সেটা হয়তো অনেকে খেলে না। তবে আশা করছি সামনের দিকে নতুন মুখ উঠে আসবে। আমি অনেক দিন খেলতে চাই।’ এই মুহূর্তে ২০০ কেজির ওপরে ওজন তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি,’ইনশাল্লাহ চেষ্টায় আছি। বাংলাদেশের সর্বোচ্চ আরও ওজন তোলা ভারোত্তোলক হবো। সেই লক্ষ্যে আছি। যে রেকর্ড গড়ে যেতে চাই, তা যেন দেশে কেউ ভাঙতে না পারে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com