• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

ফকিরহাটে ৪দিন ব্যাপি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা

প্রতিনিধি: / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে রোববার বিকেলে সমাপনীর মাধ্যমে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, প্রশিক্ষক হামিদুল ইসলাম, শাহরিয়া সুলতানা, সাশৈয়া ভারোত্তোলন ক্লাবে কোর্স আনিচুর রহমান বিপ্লব, সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি,  প্রশিক্ষক, ক্রীড়াবিদ, গনমাধ্যমকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, আগামী বছর ফকিরহাটে আরো জাকজমকপূর্ণ ভাবে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় ৬টা বাহিনীর ভারোত্তোলন দল সহ মোট ১৭টা ক্লাবের জাতীয় পর্যায়ের ১২১ জন খেলোয়ার অংশগ্রহন করেন। এরমধ্যে পুরুষ ৭০জন এবং নারী খেলোয়ার ৫১জন অংশগ্রহন করেন ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com