• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল

গাজায় আসছে প্রথম ত্রাণবাহী জাহাজ সাইপ্রাস থেকে

প্রতিনিধি: / ৪০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিদেশ : প্রায় ২০০ টন খাবার নিয়ে যুদ্ধ-বিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছে স্প্যানিশ দাতব্য সংস্থার একটি জাহাজ। মঙ্গলবার ভোরে সাইপ্রাসের লারনাকা বন্দর ছেড়ে গাজার পথে রাওনা দেয় জাহাজটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডবিøউসিকে) এর প্রতিষ্ঠাতা সেলিব্রিটি শেফ জোস আন্দ্রেস ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিন গোর বলেছেন, নিয়মিতভাবে গাজার দিকে খাবার পাঠানোই তাদের লক্ষ। বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পরিচালিত সংস্থাটিকে জাহাজটি দিয়েছে স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস। সংস্থাটির নামেই জাহাজটির নামকরণ করা হয়েছে। তবে জাহাজটি গাজার ঠিক কোথায় নোঙর করার পরিকল্পনা করেছে তা প্রকাশ করেনি। এর আগে অবরুদ্ধ গাজায় দ্রæত মানবিক সহায়তা পৌঁছানোর জন্য গাজা উপক‚লের কাছাকাছি একটি ভাসমান সেতু নির্মাণের পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। তবে এটি কার্যকর হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ থেকে আলাদা ডবিøউসিকে’র পরিকল্পনা। কারণ রমজানে তারা আরও দ্রæত অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে চায়। দাতব্য জাহাজ ওপেন আর্মসকে সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে ময়দা, চাল ও অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার জাহাজে তুলতে দেখা গেছে। ডবিøউসিকে জানিয়েছে, গাজায় পাঠানোর জন্য সাইপ্রাসে আরও ৫০০ টন খাবার মজুদ করেছে তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com