• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০
সর্বশেষ :
‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকের যোগদান, স্বাস্থ্যসেবায় নতুন গতি “নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, রোজা শেখায় তাকওয়া” — এমপি ইজ্জত উল্লাহ খুলনায় ভোক্তা-অধিকার অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা বালিথায় ২সপ্তাহের ব্যবধানে আবারও সাংবাদিকের বাড়িতে চুরি! শ্যামনগরে পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং শারিরীক সম্পর্কের পর নগদ অর্থ হাতিয়ে নেওয়া মামলা করে বিপাকে নারী জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রাত ৯:৪৫-এ তালায় জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম স্বপদে বহাল ভালুকা চাঁদপুরে প্রতিপক্ষের সীমানার কাটাতারের ঘেরা ও গাছ কেটে পাকা স্থাপনা তৈরির চেষ্টা দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

আল হিলাল নেইমারকে ছাড়াই বিশ্ব রেকর্ড ভাঙলো

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল ইত্তিহাদকে হারিয়ে টানা জয়ের বিশ্ব রেকর্ড ভেঙে দিলো আল হিলাল। গত মঙ্গলবার করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। তাতে করে ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জেতা ওয়েলস প্রিমিয়ার লিগ ক্লাব দ্য নিউ সেন্টসের রেকর্ড ভেঙেছে তারা। গত মঙ্গলবার জিতে ৪-০ গোলের অগ্রগামিতায় এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আল হিলাল। দলটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ অর্জন। এই স্মরনীয় জয়ের রেকর্ডে ভ‚মিকা রাখা প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি।’ সৌদি প্রো লিগে আল হিলাল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে। দলের তারকা খেলোয়াড় নেইমারকে ছাড়াই এগিয়ে যাচ্ছে তারা। অক্টোবরে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আল হিলালের এই সাফল্যের নেপথ্য নায়ক ফুলহ্যাম ও নিউক্যাসেল স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। সার্বিয়ান তারকা লিগ ও মহাদেশীয় প্রতিযোগিতায় ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন। এছাড়া কালিদো কুলিবালি, রুবেন নেভেস ও সার্গে মিলিঙ্কোভিচ সাভিচ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। সবশেষ আল হিলাল জিততে পারেনি ২১ সেপ্টেম্বর। লিগ প্রতিপক্ষ দামাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তারপর সৌদি লিগে ১৬, ঘরোয়া কাপে তিন ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com