• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ

ভুলে ইফতার করে ফেললে রোজা হবে কী?

প্রতিনিধি: / ৫৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ধর্ম: ইসলামের পরিভাষায় রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ কোরো।’ (সুরা বাকারা: ১৮৭) সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অসাবধানতার কারণে বা সময়ের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকায় কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। সুবহে সাদিক হওয়ার পর সাহরি খেলে বা সূর্যাস্ত হয়েছে ভেবে ভুল সময়ে ইফতার করলে রোজা ভেঙে যাবে। রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তবে এ সব কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে রোজা ভেঙে যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com