• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

এন্ডোসকপি করার বিধান রোযা অবস্থায়

প্রতিনিধি: / ৫৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ধর্ম: এন্ডোস্কপি হলো চিকন একটি পাইপ পাকস্থলিতে ঢুকিয়ে বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা। এন্ডোস্কপি করার সময় যদি নলের সাহায্যে পাকস্থলিতে পানি বা ওষুধ না ঢোকানো হয়, তাহলে শুধু পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে না। এন্ডোস্কপির সময় পাকস্থলিতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু ঢোকানো হলে রোজা ভেঙে যাবে। এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের মাথায় লাগানো বাল্ব অনেক সময় ঘোলাটে হয়ে যায় এবং পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এ রকম হলে পাকস্থলিতে পানি ঢোকার কারণে রোজা ভেঙে যাবে। তাই যারা এন্ডোস্কপি করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে পাকস্থলিতে পানি বা ওষুধ ঢোকানোর প্রয়োজন হয়েছে কি না। এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে। রমজান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করা উচিত, যেন রোজার ক্ষতি না হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com