• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২১
সর্বশেষ :
আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময় শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা

চিত্রনায়িকা পূজা চেরি মা হারালেন

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: বেশ কিছুদিন অসুস্থতার পর পৃথিবী থেকে বিদায় নিলেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরির মা ঝর্ণা রায়। রবিবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আব্দুল আজিজ বলেন, ‘পূজা চেরির মা বেশ কিছুদিন হলো নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। মাঝে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে বাসায় নেওয়া হয়। গতকাল সকালে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’ ঝর্ণা রায় অসুস্থ হওয়ার পর তাকে মিরপুরের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলে বেশ কিছুদিন। ওই সময় তাকে বেশ কয়েক দিন আইসিইউতেও থাকতে হয়। তারপর অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান আব্দুল আজিজ। বেশ কয়েক দিন আগে মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেন পূজা চেরি। অবশ্য তার কয়েক দিন পরে সবাইকে ধন্যবাদ দিয়ে জানান যে মাকে বাসায় নিয়ে গেছেন। তারপর গতকাল রোববার এলো মৃত্যু সংবাদ। মেয়েকে নায়িকা হিসেবে তৈরির পেছনে মায়ের ভ‚মিকা সব সময় ছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন পূজা। তার মাও মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন সব সময়। মায়ের অনূপ্রেরণা ও উৎসাহে বিনোদন জগতে আসেন বলেও জানান পূজা। মাকে হারানোর পর সবার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন এই নায়িকা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com