• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তান বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের সঙ্গে এবার যুক্ত হলো আয়ারল্যান্ড সিরিজ। এই তিন দলের সঙ্গে মোট ১২ ম্যাচ খেলবে পাকিস্তান। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সফরের সূচি ঘোষণা করে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১০ মে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে ডাবলিনের ক্যাসেল এভিনিউয়ে। পাকিস্তান আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিউজিল্যান্ড আসবে পাকিস্তানে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৮ এপ্রিল। শেষ ম্যাচ ২৭ এপ্রিল। তারপর চার টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান, সিরিজ শুরু হবে ২২ মে। পাকিস্তানের সবশেষ আয়ারল্যান্ড সফর ছিল ২০১৮ সালে। স্বাগতিকরা প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল। ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে দুই দলের টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়। বিশ্বকাপেও দুই দল মুখোমুখি হবে। ১৬ জুন ওই ম্যাচের আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান ও আয়ারল্যান্ড।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com