• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

নিউজিল্যান্ডের নেতৃত্বে ব্রেসওয়েল এক বছর পর ফিরেই

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ইনজুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নিউজিল্যান্ডের অধিনায়ক হলেন মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে তার নেতৃত্বে খেলবে  ব্লাক ক্যাপরা। আনক্যাপড ব্যাটার টিম রবিনসন অভিষেকের সুযোগ পাচ্ছেন। চলতি মৌসুমে টেস্ট ও ওয়ানডেতে অভিষিক্ত ফাস্ট বোলার উইল ও’রোর্কে জায়গা পেয়েছেন। গত বছর মার্চ থেকে নিউজিল্যান্ডের জার্সি পরেননি ব্রেসওয়েল। জুনে টি-টোয়েন্টি উস্টারশায়ারের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পান। স¤প্রতি প্লাঙ্কেট শিল্ডে ক্যারিয়ার সেরা বোলিং করেন ৪১ রান খরচায় ৮ উইকেট নিয়ে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ড তাদের ৯ খেলোয়াড়কে পাচ্ছে না আইপিএলের জন্য। এছাড়া নটিংহ্যামশায়ারের হয়ে চুক্তিবদ্ধ উইল ইয়াং। দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় টম ল্যাথাম ও টিম সাউদিকে ওয়ার্কলোড কমাতে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই সফর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। আনক্যাপড ২১ বছর বয়সী রবিনসন স¤প্রতি সুপার স্ম্যাশে ১৮৭.৪২ স্ট্রাইক রেট ও ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করে দ্বিতীয় সেরা ব্যাটার। ওটাগোর বিপক্ষে ৬৪ বলে করেন ১৩৯ রান। আগামী ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে ২০ ও ২১ এপ্রিল। লাহোরে শেষ দুই টি-টোয়েন্টি ২৫ ও ২৭ এপ্রিল। নিউজিল্যান্ড স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রোর্কে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com