• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪
সর্বশেষ :
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রাত ৯:৪৫-এ তালায় জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম স্বপদে বহাল ভালুকা চাঁদপুরে প্রতিপক্ষের সীমানার কাটাতারের ঘেরা ও গাছ কেটে পাকা স্থাপনা তৈরির চেষ্টা দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? কারা হচ্ছেন? সাতক্ষীরার আলমগীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: অসুস্থ কন্যার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আ*গু*ন, আনুষ্ঠানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষ*য়ক্ষতি তারেক রহমানের নেতৃত্বে বিকেলে শপথ: নতুন মন্ত্রিসভায় খুলনার কেউ নেই! সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাত দলের হামলা, আহত ৫

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এক দল অস্ত্রধারী ডাকাত দল হামলা করেছে।এ হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
আনোয়ারুল আজিম বলেন, রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মী আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী ও  ব্রজেন মন্ডলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে।
নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আনসার ব্যাটালিয়ন-৩ এর পরিচালক  মোল্লা আবু সাইদ সাংবাদিকদের জানান, ডাকাতদের হামলায় আমাদের কামাল পাশা নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে । সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের সামনে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com