• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩০
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

পন্টিং রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়

প্রতিনিধি: / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: খেলোয়াড়ি জীবনে যেমন সময়ের সেরাদের একজন ছিলেন রিকি পন্টিং, কোচ হিসেবেও তেমনি নিজের আলাদা অবস্থান তিনি গড়তে পেরেছেন। তার কোচিংয়ের সীমানা এবার বাড়ছে আরও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক এবার কোচ হিসেবে পা রাখছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুম থেকে ওয়াশিংটন ফ্রিডমের কোচের দায়িত্ব নিচ্ছেন পন্টিং। অস্ট্রেলিয়া সর্বকালের সফলতম ব্যাটসম্যান ও ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কদের একজনের সঙ্গে দলটির চুক্তি দুই বছরের। প্রথম মৌসুমে আরেক অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ শিফার্ডের কোচিংয়ে তৃতীয় হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুবই সম্মানীয় এই কোচ ওয়াশিংটনের দায়িত্বটি ছেড়ে দেন সিডনি সিক্সার্স ও নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য। তার জায়গাতেই নেওয়া হলো পন্টিংকে। ৪৯ বছর বয়সী পন্টিং বিবৃতিতে বললেন, শিফার্ডের কাজকেই আরও এগিয়ে নিতে চান তিনি। “২০২৪ আসরে ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নিতে আমি খুবই রোমাঞ্চিত। যুক্তরাষ্ট্রে ক্রিকেট সত্যিকার অর্থেই উন্নতির পথে আছে এবং মেজর লিগ ক্রিকেটে সম্পৃক্ত হতে মুখিয়ে আছি আমি।” “ওয়াশিংটন ফ্রিডমে সবার কাজ নিয়েই মুগ্ধ আমি। সত্যি বলতে, আমার সঙ্গী গ্রেগ শিফার্ডের জায়গায় সুযোগ পাওয়া যেমন অবিশ্বাস্য অনুভূতি, কারণ আমি জানি যে, একটি ফ্র্যাঞ্চাইজির ভিত গড়ে তোলায় তার চেয়ে উপযুক্ত কেউ সম্ভবত হতে পারে না। তার রেখে যাওয়া কাজকেই আগামী মৌসুমে আরও এগিয়ে নিতে চাই।” আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বও পালন করছেন পন্টিং। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে আগে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিংয়ে সফল হয়েছেন ট্রফি জিতে। এ ছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলে স্বল্পকালীন পরামর্শকের দায়িত্বও পালন করেছেন তিনি কয়েক দফায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com