• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে সংসদ সদস্য আতাউল হক দোলনের গাড়িতে হা ম লা,  আটক ১

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
শ্যামনগরে সংসদ সদস্য আতাউল হক দোলনের গাড়িতে হা ম লা,  আটক ১

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এশিয়ান টিভি, ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন।

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত নয়টার দিকে শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষ করে উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশ ভোজের জন্য তার গাড়িবহর রওনা হয়।

তবে সে সময় তিনি তার গাড়িতে ছিলেন না। তিনি তার দশ মিনিট আগে মোটরসাইকেল যোগে জরুরী কাজে শ্যামনগর সদরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও সাংবাদিক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন।

পথে গোডাউন মোড়ের কাছে এলে ওই যুবক তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়ির গ্লাস ক্ষতিগস্ত হয় এবং গাড়িতে থাকা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর কালিগঞ্জ উপজেলার হোগলা এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু কাপালীকে (২৫) আটক করা হয়েছে।

এ ঘটনায় শ্যামনগর থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। যার নং ২১, বাকি ৩ জনকে গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে। এমপি আতাউল হক দোলন জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে আমার সফর সঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com