• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

আবারও বাজিমাত অজয় দেবগনের থ্রিলারে

প্রতিনিধি: / ৫৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: থ্রিলার সিনেমা দিয়ে আবারও বাজিমাত করলেন অজয় দেবগন। তাঁর নতুন সিনেমা ‘শয়তান’ বক্স অফিসে সাড়া ফেলেছে সেই সঙ্গে গল্প আর নির্মাণই মুগ্ধ করছে সবাইকে। মাধবন ও দক্ষিণী সিনেমার জ্যোতিকার মতো তারকা নিয়ে মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে সিনেমাটি। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে ১৪ কোটি রুপি আয় করা সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে ১৮ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪২.১ কোটি রুপি। রোববার (ভারতের ছুটির দিন) সিনেমাটি আয় যে আরো বাড়তে পারে তা নিয়ে অনেকটাই নিশ্চিত সিনেমা বিশ্লেষকরা। সিনেমা সমালোচক তরন আদর্শ সিনেমাটিকে ৫-এর মধ্যে রেটিং দিয়েছেন ৪। জানিয়েছেনত সিনেমাটিতে রয়েছে অভাবনীয় টুইস্ট এবং বাঁক। কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ হল গুজরাটি সিনেমা ‘বশ’র অফিসিয়াল রিমেক। নির্মাতা কৃষ্ণদেব ইয়াগনিক। ২০২৩ সালের মে মাসে রিমেকের ঘোষণা দেওয়া হয় এবং জুনে শুরু হয় শুটিং। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরমা স্টুডিওস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com