• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৬
সর্বশেষ :
শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুলঘর শশ্বান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৬ এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com