• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

জয়সওয়াল ইংল্যান্ডের জন্য হুমকি: ভন

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ছন্দে থাকলে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর ইয়াশাসবি জয়সওয়াল, এর প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতের বিস্ফোরক এই ওপেনার। পরের ম্যাচগুলোতেও ইংলিশদের জন্য হুমকি হতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান, মনে করছেন মাইকেল ভন। তাই উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ে ৮০ রান করেন জয়সওয়াল। পরের টেস্টে ভারতের জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। বিশাখাপাতœামে ২৯০ বলে ২০৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন এই তরুণ। গত বছর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। ভারতের হয়ে সেঞ্চুরি আছে তার টি-টোয়েন্টিতে। আইপিএলেও পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। ইংল্যান্ড সিরিজে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই পেয়ে গেছেন তিনি ডাবল সেঞ্চুরির স্বাদ। সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩২১ রান জয়সওয়ালের। ব্যাটিং গড় ৮০.২৫, স্ট্রাইক রেট ৭৫.৩৫। তিনশ রান করতে পারেননি আর কেউ। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সফল জয়সওয়াল। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৭৩ গড়ে করেছেন ২ হাজার ৪৮২ রান। তার নামের পাশে ৪ ফিফটির সঙ্গে সেঞ্চুরি ১১টি। এই সংস্করণে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার হারে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যানের চেয়ে এগিয়ে তিনি! প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১৭ সেঞ্চুরি ও ৬৯ ফিফটি করেছেন ব্র্যাডম্যান। তার ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার হার প্রায় ৬৩ শতাংশ। আর জয়সওয়ালের এই হার ৭৩ শতাংশের বেশি। জয়সওয়াল যে ছন্দে আছেন, তা যেকোনো প্রতিপক্ষের জন্য ভাবনার কারণ। স¤প্রতি এক পডকাস্টে ইংল্যান্ডকেও সেটি মনে করিয়ে দিলেন ভন। “আমি বলব, সে (জয়সওয়াল) ইংল্যান্ডের জন্য সমস্যা। অসাধারণ এক ক্রিকেটার সে। তার সঙ্গে আমার মুম্বাইয়ে দেখা হয়েছিল এবং পরদিন আইপিএলে সে সেঞ্চুরি করেছিল। এখন সে বিশ্বের সেরা দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছে।” ভারত ও ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজটি এখন ১-১ সমতায়। দুই দলের তৃতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, রাজকোটে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com