• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১২
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

কেয়ারির নাম এবার বিশ্ব রেকর্ডে

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: কুইন্সল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ম্যাথু কুনেমানের ক্যাচটি যখন জমালেন অ্যালেক্স কেয়ারি, তখনই দারুণ এক কীর্তি গড়ে ফেললেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন সাউথ অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট দা মার্শ কাপে বুধবার এই অর্জন ধরা দেয় কেয়ারির হাতে। কুইন্সল্যান্ডের ৮ ব্যাটসম্যানের ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখান তিনি। বাকি দুই ব্যাটসম্যান হন বোল্ড। ক্রিকেটের এই সংস্করণের এক ইনিংসে ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ড আগে ছিল দুইজনের। দুটিই হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। ১৯৮২ সালে প্রথমবার কীর্তিটি গড়েছিলেন সমারসেটের উইকেটরক্ষক ডেরেক টেইলর। এরপর তার রেকর্ডটি স্পর্শ করেন উস্টারশায়ারের কিপার জেমস পাইপ। এবার তাদের সঙ্গী হলেন কেয়ারি। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ৮টির চেয়ে বেশি ডিসমিসাল নেই আর কারো নামের পাশে। কেয়ারি, পাইপ ও টেইলর ছাড়া ডিসমিসালের রেকর্ডে নাম আছে আরও দুইজনের। দক্ষিণ আফ্রিকার স্টিভ পলফ্র্যাম্যান ৫ ক্যাচের সঙ্গে তিনটি স্টাম্পিং এবং অস্ট্রেলিয়ার পিটার নেভিল ৬ ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করেছিলেন এক ইনিংসে। অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতায় এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে কেয়ারি স্পর্শ করেছেন নেভিলকে। ২০১৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে ৮ ডিসমিসাল করেছিলেন দেশটির সাবেক কিপার। কুইন্সল্যান্ডের বিপক্ষে কেয়ারি ৮ ক্যাচের পাঁচটিই ধরেন জর্ডান বাকিংহ্যামের বলে। সাউথ অস্ট্রেলিয়ার এই পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ ম্যাচ খেলতে নেমে ৪১ রানে নেন ৬ উইকেট। বাকিংহ্যামের ছোবলে ২১৮ রানে গুটিয়ে যায় মার্নাস লাবুশেনের নেতৃত্বাধীন কুইন্সল্যান্ড। পরে রান তাড়ায় ৩৫ বল আগে ৫ উইকেটের জয় তুলে নেয় সাউথ অস্ট্রেলিয়া।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com