• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ারের সূচিতে পরিবর্তন

প্রতিনিধি: / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: দশম আসরের শেষ দিকে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ। আগের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারির জায়গায় ২৬ ফেব্রুয়ারি হবে ম্যাচ দুটি। ২৭ ফেব্রুয়ারি হবে রিজার্ভ ডে। আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রæয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে হবে ২৮ ফেব্রæয়ারি। আগের মতো সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচে জয়ী দল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com