• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪
সর্বশেষ :
ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার

সেতু ভেঙে ৫ বাহন নদীতে, নিহত ২

প্রতিনিধি: / ৪৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : দক্ষিণ চীনের নানশা জেলার গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে গেছে। এতে একটি গণপরিবাহী বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির। সিসিটিভির ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে গেছে। জাহাজটি এর নিচে আটকে আছে। জাহাজটি পণ্য বহন করছে বলে মনে হয়নি। বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সেতুটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা করা হলেও তিনবার তা স্থগিত করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এরকম সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা করার প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল। প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমাটি প্রথমে আগস্ট ২০২৩ এবং পরে এই বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। গুয়াংজু পার্ল নদীর ব-দ্বীপে অবস্থিত এবং মূল ভ‚খÐ চীনের অন্যতম ব্যস্ততম সমুদ্রবন্দর। নানশা দক্ষিণ চীনের দ্রæততম বর্ধনশীল বন্দর। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে প্রতি বছর এতে কার্গোর পরিমাণ বাড়ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com